,

মুখ খুললেন করণের সাবেক স্ত্রী জেনিফার

full_1748882235_1462007175বেশ কিছুদিন ধরেই বলিউডি গণমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় বিপাশা বসু ও  করণ সিং গ্রোভারের বিয়ে। কয়েক বছর প্রেমের পর বিয়েটা করেই ফেলছেন দুজন। বিপাশার এটি প্রথম বিয়ে হলেও করণের কিন্তু নয়! সাবেক স্ত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ এ বছরেই হয়েছে তাঁর। করণ-বিপাশার বিয়ে নিয়ে বহুদিন কিছু না বললেও অবশেষে হিন্দুস্তান টাইমসের কাছে নিজের মতামত প্রকাশ করেছেন জেনিফার।

মিডিয়ার পেশাদার আচরণ বা যে কারণেই হোক না কেন, এই বিয়ের খবরে নেতিবাচক কোনো মন্তব্য করেননি জেনিফার। তিনি শুভেচ্ছা জানিয়েছেন করণ-বিপাশার নতুন জীবনের প্রতি। করণ-বিপাশা দারুণ এক জুড়ি হবেন, এমনটাই মনে করেন এই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। বিপাশা-করণের বিয়ে হচ্ছে আগামীকাল ৩০ এপ্রিল।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি তাদের সৌভাগ্য কামনা করি, আশা করি যে তাদের বিবাহিত জীবন সুখের হবে। আমার তো মনে হয় ওরা দুজনে মিলে দারুণ এক জুড়ি হবে! বিয়ে বিষয়টাই দারুণ, যদি দুজন মানুষ এর জন্য ভালোভাবে পরিশ্রম করে। ঈশ্বর ওদের মঙ্গল করুন। ভালোবাসা খুবই চমৎকার এক বিষয়, আর আপনি যদি কারো জন্য এটা অনুভব করেন—তাহলে ব্যাপারটা অসামান্য।’

করণের সঙ্গে নিজের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে তিক্ত কোনো মনোভাব প্রকাশ করেননি জেনিফার। এমনকি নিজের বিবাহিত জীবন নিয়েও নেতিবাচক কোনো মন্তব্য নেই তাঁর। তবে এটা জানিয়ে রেখেছেন, দুই বছরের বিবাহিত জীবনকে ধরে রাখার জন্য চেষ্টায় কোনো কমতি ছিল না তাঁর তরফ থেকে।

এ বিষয়ে জেনিফারের বক্তব্য এমন, ‘বিয়ের ব্যাপারটা ছিল দারুণ এক অভিজ্ঞতা, রোলার-কোস্টারে সওয়ার হওয়ার মতো। কিছু সুন্দর সময় ছিল, কিছু দুঃখজনক সময়ও ছিল। তবে আমি জানি যে আমি এই সম্পর্কটা ধরে রাখার জন্য ৫০০% চেষ্টা করেছি! কাজেই আমাকে কেউ সামান্য দোষারোপও করতে পারবে না এ বিষয়ে। এ ব্যাপারে আমার কখনোই কোনো আফসোস হয় না। বাজে ঘটনা তো ঘটতেই পারে। আমার কোনো খেদ নেই, এমনকি আমি মনের মধ্যে কোনো বাজে অনুভূতিও পুষে রাখিনি। আমি আমার নিজের জীবন নিয়ে খুশিই আছি। মানুষ অন্যরকম ভাবতে পারে চাইলে, তবে ব্যাপারটা তেমন নয়।’

২০১২ সালে বিয়ে করেছিলেন করণ সিং গ্রোভার ও জেনিফার উইঙ্গেট। বিয়ের দুই বছরের মাথায় তাঁরা আলাদা হয়ে যান। তবে পাকাপাকি বিচ্ছেদ ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা