,

১৬ মার্কিন সেনার শাস্তি আফগান হাসপাতালে হামলার দায়ে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজে এক হাসপাতালে বিমান হামলা চালানোর দায়ে ১৬ সেনা সদস্যের বিরুদ্ধের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে, তাদের বিরুদ্ধে কোন ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়নি বলে ধারণা করা হচ্ছে।আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেদসঁ সঁ ফ্রতিয়ে বা এমএসএফ পরিচালিত ঐ হাসপাতালে গত বছরের বিমান হামলায় ৪২জন মানুষ মারা গিয়েছিল।

Afgan+Hospital

হামলার পর হাসপাতালটির ভেতরকার পরিস্থিতি সংক্রান্ত এক ভিডিও সম্প্রতি বিবিসির সংবাদদাতারা সংগ্রহ করেছেন।ফুটেজে দেখা যাচ্ছে পুরো হাসপাতালটি কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকাংশ দেয়াল ধসে গেছে, হাসপাতালের প্রতিটি কক্ষ, এয়ারকন্ডিশনার, অপারেশন থিয়েটার সব পুড়ে কয়লার মত হয়ে গেছে।ছাই হয়ে গেছে রোগীদের বিছানাগুলো। ভবনটির ছাদ উড়ে গেছে। অপারেশন থিয়েটারে সার্জারি চলছিল এমন এক রোগীর প্রত্যঙ্গ উড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে সেখানেই। সেখানকার ভাঙ্গা দেয়ালটির বহু জায়গায় এখনো রক্তের ছাপ।

 

 

গত অক্টোবরে এমএসএফ পরিচালিত হাসপাতালে ঐ বিমান হামলায় হাসপাতালের কর্মী ও রোগীসহ মোট ৪২জন মানুষ নিহত হয়। শুরুতে সেটিকে একটি ‘মানবিক ভুল’ বলে দাবী করেছিলেন যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা।কিন্তু ঐ ঘটনাকে ভুল ছিল বলে স্বীকার করে দু:খ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।পরে, সেনাবাহিনীর গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে বলা হয় মার্কিন বাহিনী জানতো না যে তারা এমএসএফ এর সেন্টারে হামলা চালাচ্ছে। যে বিল্ডিংয়ে তালেবান জঙ্গি আছে বলে তথ্য ছিল সেই জায়গা ছিল কয়েকশো মিটার দূরে।নভেম্বরে বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এখন ষোলোজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হল।এদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বাকীরা বিশেষ অপারেশন বাহিনীর সদস্য বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা