,

সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি শুরু

1111সিরিয়ায় একটি সাময়িক এবং আংশিক যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে ২৪ ঘণ্টার জন্য আর উপকূলীয় লাটাকিয়া প্রদেশে তিনদিন তারা যুদ্ধ থেকে বিরত থাকবে। খবর বিবিসির। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো থেকে বেসামরিক বাসিন্দারা যাতে চলে যেতে পারে, সেই সুযোগ করে দিতেই এই যুদ্ধবিরতি। সিরিয়ার সেনাবাহিনী বলছে, সাধারণ বাসিন্দাদের যাতে বিদ্রোহীরা ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে, সেজন্যেই তাদের এই সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার অব্যাহত কূটনীতিক চাপের কারণেই সিরিয়ার সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও এই দেশদুটি সিরিয়ার সরকার আর বিদ্রোহী বাহিনীর করা শান্তিচুক্তিটির পুরোপুরি বাস্তবায়নে জোর দিচ্ছে, যার ফলে পুরো সিরিয়া জুড়েই যুদ্ধবিরতি কার্যকর হবার কথা। কিন্তু চুক্তিটিতে দু’পক্ষ সম্মত হলেও পরবর্তীতে তারা একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনছে। ভয়াবহ সহিসংতা চলতে থাকলেও, সিরিয়ার সেনাবাহিনীর যুদ্ধবিরতির মধ্যে আলেপ্পোকে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ এই শহরেই দুইশ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। আলেপ্পোতে নতুন করে আবার সহিংসতা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। দু’পক্ষের সংঘর্ষে এর মধ্যেই অন্তত ২৬জন নিহত হয়েছে বলে জানা গেছে। শহরটির এক অংশ এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে, অপর অংশের নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। এই দুই পক্ষের মধ্যেই থেমে থেমে সহিংসতার ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা