,

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত শনিবার ৫টায়

 

 

নিজস্ব প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সময় কত বাড়ানো হচ্ছে, তা শনিবার বিকেল ৫টায় জানা যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকার গ্রামীণফোন সার্ভিস সেন্টার পরিদর্শনে গিয়ে তারানা হালিম এ বিষয়টি জানান।

7b74068d526f2bd26465599c1506354b-56d6b52343e7f

পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে বিকেলে সার্ভিস সেন্টার পরিদর্শনকালে তারানা হালিম জানান, ১৩ কোটি সিমের মধ্যে এখন পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম পুনর্নিবন্ধন করা হয়েছে।এ সময় গ্রাহকদের ভোগান্তির বিষয়টিও স্বীকার করেন তিনি। তিনি বলেন, ১ কোটি ২২ লাখ গ্রাহকের সিম পুনর্নিবন্ধনের সময় ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আঙুলের ছাপ মেলেনি। তবে যাদের আঙুলের ছাপ মেলেনি, তাদের সিম বন্ধ করা হবে না।

 

তিনি বলেন, ‘অনেকের ন্যাশনাল আইডি কার্ডে জন্মতারিখসহ একাধিক ভুল রয়েছে। এ সমস্যার জন্য কাউকে অসুবিধায় ফেলব না। সরকারকে সহযোগিতার জন্য যারা এনআইডি অফিস ও মোবাইল অপারেটর সেন্টারে ঘুরছেন, তাদের ধন্যবাদ।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এনআইডি সার্ভার কখনো ডাউন ছিল না। এটা মোবাইল অপারেটরদের সমস্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এনআইডি সার্ভারের লোকরা মোবাইল অপারেটরদের সমস্যা এবং মোবাইল অপারেটররা এনআইডি সার্ভারের সমস্যা খতিয়ে দেখবে।’

 

যারা সিম পুনর্নিবন্ধন করেছেন, তাদের ‘দেশপ্রেমিক’ সম্বোধন করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ বেশি সচেতন। রংপুর, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ এলাকা ঘুরে কথা বলেছি। সবাই জানিয়েছেন, অনেক আগেই তাদের সিম পুনর্নিবন্ধন হয়ে গেছে।’পরে তারানা হালিম আগারগাঁ‍ও‌য়ে জাতীয় প‌রিচয়পত্র নিবন্ধন অ‌ফি‌সে অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠ‌ক করেন। এ সময় এনআই‌ডি অনুবিভা‌গের প্রকল্প প‌রিচালক ব্রিগেডিয়ার জেনা‌রেল সালেহ আহমেদ, ‌পরিচালক সৈয়দ মুহম্মদ মুসাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে