,

কান্নাই সিরীয়দের নিয়তি

3আন্তর্জাতিক ডেস্ক : তোমার জায়গায় কেন আমি হলাম না। তোমার বদলে বোমাটা কেন আমার গায়ে পড়লো না। ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিল সিরিয়ার আলেপ্পো শহরের ছোট্ট এক বালক। হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠা সিরিয়ায় সরকার ও বিরোধীদের বোমা হামলায় নিহত হয়েছে তার বড় ভাই।

আলেপ্পোর আল শুকুর জেলার বাসিন্দা ওই বালক ভাইয়ের ব্যাগে মোড়ানো ভাইয়ের লাশটি দেখে বারবার বলছিল ‘আমার বাবার ভালোবাসা তুমি’। উদ্ধারকারীরা তার ভাইয়ের মৃতদেহটি সরিয়ে নেয়ার আগ পর্যন্ত এভাবেই চিৎকার করতে থাকে ওই বালক। তবে এ কান্না শুধু একজন সিরীয় বালকেরই নয়, এ কান্না সব সিরীয়বাসীর। কান্নাই যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।

সরকার ও বিরোধীদের মধ্যে চলা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবার নতুন করে যুদ্ধ শুরু করেছে উভয়পক্ষ। গত বুধবার আলেপ্পোর একটি হাসপাতাল ও পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনে সরকারি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় এ পর্যন্ত শিশুসহ দুইশরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

বৃষ্টির মতো গোলাবর্ষণ করা হচ্ছে আলেপ্পোতে। আসাদ বাহিনী ও তার মিত্ররা বিরোধীদের ঘাঁটি লক্ষ্য করে চালিয়ে যাচ্ছে হামলা। বসে নেই বিরোধীরাও। তারাও দিচ্ছে পাল্টা জবাব। আর দুই পক্ষের ভয়ঙ্কর এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ। হামলা হচ্ছে হাসপাতাল লক্ষ্য করে। চিকিৎসা সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছেন না তারাও। বুধবারের পর শুক্রবার আবারো চালানো হয়েছে হামলা। যুদ্ধ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সিরিয়ায়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন’ জানায়, বুধবার আলেপ্পো শহরের আল কুদস হাসপাতাল ও পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় নিজতদের মধ্যে একজন চিকিৎসক ও হাসপাতালের কয়েকজন কর্মচারীও রয়েছেন। তিনি ছিলেন ওই এলাকায় একমাত্র শিশু চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা