,

শাহরুখের সঙ্গে ন’বার, যা করলেন সানি!

10বিনোদন ডেস্ক : না! যেটা ভাবছেন সেটা একেবারেই নয়। খারাপ কিছু তো নয়ই। বরং ঘাবড়ে গিয়ে শাহরুখ খানকে একটু বেশি পরিশ্রম করিয়েছেন সানি লিওন।

কিন্তু কী ভাবে?

শাহরুখের আসন্ন ছবি ‘রইস’এর একটি গানে কোমর দোলাবেন সানি। এ তো সকলেরেই জানা। সম্প্রতি একটি সাক্ষাত্কারে সানি জানিয়েছেন, তাঁর শুটিংয়ের সময় সেটে আসতেন বলি-বাদশা। আর তাঁকে দেখে নায়িকা এতটাই টেনসড্ হয়ে গিয়েছিলেন, যে একটা দৃশ্য গুনে গুনে ন’বার রি-টেক দিতে হয়েছে তাঁকে! শোনা গিয়েছে, ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যবহার করা হবে ‘রইস’-এ। এমনকী সানির সঙ্গে নাচতে দেখা যেতে পারে বলি-বাদশাকেও।

সানির কথায়, ‘প্রত্যেক দিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হল। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল। শাহরুখ ভীষণ ভাল মানুষ এবং প্রফেশনাল। আমি এতটাই বোকা যে, ওঁর সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম।’

শুটিং শেষ হয়ে গেলেও এখনও শাহরুখ খানের ঘোরে রয়েছেন সানি। প্রায় সব সময়ই সেই অভিজ্ঞতার কথা মনে পড়ছে তাঁর। সানির দাবি, এই প্রথম কোনও অভিনেতার জন্য আবেগে প্রায় কেঁদে ফেলেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা