বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে বিএনপি প্রার্থীদের আল্লামা শফীর সমর্থন

1461950057নিউজ ডেস্ক : হাটহাজারীতে আসন্ন ইউপি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের ব্যবস্থা নিতে বললেন হেফাজতের আমির আল্লামা আহমদ শফী। শুক্রবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিভাগীয় নির্বাচনী মনিটরিং টিম লিডার মীর মোহাম্মদ নাছির উদ্দিন তার সঙ্গে সাক্ষাত করতে যান। তখন আল্লামা শফী সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন।

হাটহাজারী উপজেলাধীন ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বাদ জুমা হেফাজতে ইসলামের আমির আল্লাম আহমদ শফীর সঙ্গে তার মাদরাসায় সাক্ষাত করেন মীর নাছির।

তিনি আল্লামা আহমদ শফী’র নিকট বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জন্য ধানের শীষের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।
আল্লামা আহমদ শফী বিএনপি দলীয় প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীদের পৃথকভাবে দোয়া করেন এবং তার নিজের ও তার সংগঠন হেফাজতে ইসলামীর পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

এসময় তিনি সমগ্র হাটহাজারীতে সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের সবরকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশা প্রকাশ করেন।

এসময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান মঞ্জু, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেলিম, গড়দুয়ারা ইউনিয়নের ফোরকান চেয়ারম্যান, ছিপাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর চেয়ারম্যান, নাঙ্গলমোড়া ইউনিয়নে পদপ্রার্থী কামাল উদ্দিন চেয়ারম্যান, ফতেহপুর ইউনিয়নে পদপ্রার্থী জাকের হোসেন চেয়ারম্যান, মেখল ইউনিয়নে পদপ্রার্থী দিদারুল আলম, মীর্জাপুর ইউনিয়নে পদপ্রার্থী আবদুর রহীম চেয়ারম্যান, গুমান মর্দন ইউনিয়নে পদপ্রার্থী জামাল উদ্দিন খোকা, বুড়িশ্চর ইউনিয়নে পদপ্রার্থী ওসমান গণি, মাদার্শা ইউনিয়নে পদপ্রার্থী কামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব