,

একই দলে খেলবেন সাকিব-স্টেইন

shakib-steynস্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে স্টেইন এবং সাকিব দু’জনেই রয়েছেন ভারতে। দু’জনই খেলছেন ভিন্ন ভিন্ন দলে। গুজরাট লায়ন্সের হয়ে মাঠ কাপাচ্ছেন স্টেইন অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আইপিএলে সম্ভব না হলেও এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) একই দলে খেলবেন সাকিব এবং ডেল স্টেইন।

আগে থেকেই সাকিবকে নিজেদের তাবুতে নিয়ে এসেছি সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াস। লাসিথ মালিঙ্গার ইনজুরির কারণে জ্যামাইকাতে খেলার দরজা খুলে গেল স্টেইনের সামনে। মালিঙ্গার পরিবর্তে তাকে দলে নিয়েছে গেইলের দল।

টেস্ট বোলিংয়ে বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও ৫ বছর ধরে রেখেছিলেন ১ নম্বর জায়গাটিকে। ওয়ানডেতেও রয়েছেন ষষ্ঠ স্থানে। জ্যামাইকা তালাওয়াসের প্রধান মোহাম্মাদ খান আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, ‘আমরা ডেল স্টেইনকে আমাদের দলে পেয়ে অনেক খুশি। ডেল বিশ্বের সেরা পেসার। আমরা বিশ্বাস করি, তার অন্তর্ভুক্তি আমাদের দলকে আরো শক্তিশালী করে তুলবে।’

সাকিব এবং ডেল স্টেইন ছাড়াও জ্যামাইকা দলে রয়েছেন গেইল, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারার মত বিশ্বসেরা ব্যাটসম্যানরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে