শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজ তুমি ইংরেজি শিখ না

images (35)মুস্তাফিজ তুমি ইংরেজি শিখ না। তুমি বাংলায় কথা বল। ভালো বাংলা শিখ। উন্নত বাংলা শিখ। তোমাকে ইংরেজিতে বলতে হবে কেন? যাদের প্রয়োজন তারা বাংলা শিখবে। শিখতে শুরু করেছে। তোমার ভাষা ক্রিকেট তোমার ভাষা বোলিং। তোমার বোলিং আজ ক্রিকেট অভিধানে নতুন নতুন মাত্রা যোগ করছে। তোমার কাটার, অফ কাটার, সুইং-এর কাঁটার আঘাতে আজ জর্জরিত ঝানু ঝানু ব্যাটসম্যান। তোমার দুর্বোধ্য বোলিংয়ে আজ নাভিশ্বাস উঠেছে দাপুটে ব্যাটসম্যানদের। অসহায়ের মতো তাকিয়ে থাকে ব্যাটসম্যানরা। হুমড়ি খেয়ে পড়ে উইকেটের সামনে। তোমাকে কেউ বুঝতে পারে না, আন্দাজ করতে পারে না তোমার বোলিংয়ের গতি-প্রকৃতি। এখানেই তোমার সাফল্য, এখানেই তোমার বিজয়। বিজয়ী বীর সামনে এগিয়ে যায়। ভাষা তার পথে বাধা সৃষ্টি করতে পারে না। তোমার ইংরেজি শেখার প্রয়োজন নেই, তুমি শিখবে তোমার জাদুকরী বোলিং উৎকর্ষতা সাধনের নানা কলাকৌশল। আগামী দিনে ক্রিকেট বিশ্ব শাসনের প্রস্তুতি নিতে হবে তোমাকে, দেখিয়ে দিতে হবে বাঙালির ছেলে কি না পারে। পর পর ৯টি ডট বল নয়, তোমাকে শিখতে হবে কীভাবে পর পর ৯০টি ডট বল করা যায়। ৩ ওভারে ৩ রান নয় তোমাকে দিতে হবে ৩০ ওভারে ৩ রান। লক্ষ্য থাকবে উইকেট বেশি রান কম। তোমার সব মনোযোগ, সব অনুশীলন, সব প্রচেষ্টা শুধু বোলিংয়ের উৎকর্ষতা সাধনের জন্যই সীমাবদ্ধ থাকবে। তোমার ইংরেজি শেখার প্রয়োজন নেই। তুমি ক্রিকেট শিখ, আরও দুর্বোধ্য বোলিং শিখ। তুমি ক্রিকেটের রাজা হও। বোলিংয়ের রাজা হও। তুমি নিশ্চিন্তে তোমার খেলা চালিয়ে যাও। গত কদিনের সব বাংলা দৈনিকে তোমার ছবি, টেলিভিশনগুলো তাদের ক্রীড়া সংবাদে তোমার জন্য বরাদ্দ করে আলাদা সময়। ভারতের মিডিয়ায় তোমার জয়জয়কার। ভারতে তুমি আজ আলোচনার কেন্দ্রবিন্দু। তোমার প্রাণের ভাষা শিখছে টম মুডি, লক্ষণসহ আরও অনেকে। মনে রাখবে প্রজারা শিখে রাজার ভাষা, শাসিত শিখে শাসকের ভাষা, ভৃত্য শিখে মনিবের ভাষা, শিষ্য শিখে গুরুর ভাষা। মোগল আমলে এ ভূখণ্ডের মানুষ শিখেছিল ফার্সি ভাষা। ইংরেজ আমলে শিখেছিল ইংরেজি ভাষা।  এখন চলছে ‘বাংলা আমল’। তাই তোমার আর কষ্ট করে ইংরেজি শেখার প্রয়োজন নেই।  লেখক : সাবেক প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা।

bd-pratidin.com

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী