,

পাচার রোধে পুড়িয়ে ফেলা হবে ১’শ টন হাতির দাঁত

339E6FD900000578-3564783-image-a-28_1461888134625-450x329কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আফ্রিকায় হাতির দাঁতের অবৈধ ব্যবসা বন্ধের আহবান জানিয়ে বলেছেন, হাতি ও পর্যটন শিল্প বাঁচিয়ে রাখতে এর কোনো বিকল্প নেই। কেনিয়ার নানিউকিতে আফ্রিকার নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিজ্ঞানীদের নিয়ে হাতির দাঁতের ব্যবসা বন্ধে আয়োজিত এক সম্মেলনে তিনি এ আহবান জানান। প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, যেভাবে হাতির দাঁতের ব্যবসা চলছে তাতে এক দশকের মধ্যে হাতি বিলুপ্ত হয়ে যাবে। শনিবার এ সম্মেলন শেষ হবার পর অন্তত ১’শ টন হাতির দাঁত পুড়িয়ে ফেলা হবে যেগুলো অবৈধ হাতির দাঁত ব্যবসায়ী ও পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কেনিয়া সরকার পাচারকারীদের কাছ থেকে যে ১’শ টন হাতির দাঁত উদ্ধার কিংবা বাজেয়াপ্ত করেছে তা অন্তত কুড়ি হাজার হাতিকে হত্যা করে সংগ্রহ করা হয়েছিল। এখন এসব হাতির দাঁত পুড়িয়ে ফেললে পাচারকারীরা এ থেকে কোনো লাভবান হতে পারবে না বলেই এধরনের উদ্যোগ নেয়া হয়েছে। কেনিয়ার ডেইলি ন্যাশন দৈনিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট কেনিয়াত্তা এ তথ্য জানিয়েছেন। কেনিয়ায় হাতির দাঁত পাচারের বিরুদ্ধে আয়োজিত ওই সম্মেলনে যোগ দিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি, গ্যাবনের প্রেসিডেন্ট আলি বনগো। সম্মেলন থেকে হাতির দাঁতের অবৈধ ব্যবসা ও পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলা হয়, যে ১’শ টন হাতির দাঁত পুড়িয়ে ফেলা হবে তার মূল্য দেড়’শ মিলিয়ন পাউন্ড হলেও এ উদ্যোগ হাতি রক্ষায় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ আফ্রিকার চারটি দেশ কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা ও গ্যাবনে এখনো বিশ্বের অর্ধেক পরিমাণ অর্থাৎ চার লাখ হাতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা