,

ট্রেনে ঢিল না ছোড়ার আহবান জানিয়ে প্রচারণা

B Baria mapমহিছুজ্জামান কাজল, ব্রাহ্মণবাড়িয়া : ট্রেনে ঢিল না ছোড়ার আহবান জানিয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, আজমপুর ও কসবা রেলওয়ে স্টেশন ও এর আশেপাশের এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ফেসবুক গ্রুপ এ লিফলেট বিতরণ করে। এ সময় তারা রেললাইনের আশেপাশে বসবাসরতদের সঙ্গেও কথা বলেন ট্রেনে ঢিল প্রতিরোধের আহবান জানান।
খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও আখাউড়ায় বসবাসরত ১০ সদস্যের একটি টিম এক হয়ে শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে জনসচেতনামূলক কর্মসূচী শুরু করে। পরে তারা প্রখর রোদ উপেক্ষা করে রেললাইন ধরে কসবা ও আজমপুর রেলওয়ে স্টেশনের দিকে যান।
ফেসবুক গ্রুপের এডমিন শোভন হোসেন জানান, মূলত মানবিক কারণের তারা এ কর্মসূচী পালন শুরু করেছেন। যেসব এলাকাতে বেশি বেশি ঢিল নিক্ষেপের ঘটনা ঘটছে সেগুলোতে তারা পর্যায়ক্রমে যাবেন। কর্মসূচীর আওতায় তারা লিফলেট বিতরণের পাশাপাশি সাধারন মানুষের সঙ্গে কথা বলবেন। কর্মসূচীতে অংশ নেওয়া ফেসবুক সদস্যরা শিক্ষার্থী বলে শুক্রবারের দিনটি তারা বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা