,

চলতি বছরেই শুরু হচ্ছে আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ

693b9abbb9b3a7a9671b375a9a49be4eনিজস্ব প্রতিবেদক : নৌ-মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম বলেছেন, চলতি বছরেই শুরু হচ্ছে আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ। খুব শীঘ্রই শেষ হচ্ছে প্রকল্পের জমি অধিগহনের প্রক্রিয়া। জমি অধিগ্রহনের প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে প্রকল্পের মূল নির্মান কাজ। প্রায় ৩৫ একর জমির অধিগ্রহর হচ্ছে। ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের আওতায় এ প্রকল্পের কাজের অর্থায়ন করা হবে। তিনি আজ শুক্রবার দুপুরে আশুগঞ্জ মেঘনা নদীর তীরে প্রস্তাবিত কন্টেইনার টার্মিনাল প্রকল্পের অধিগ্রহনের জমি এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন।

এ সময় খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহসহ বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫শ কোটি টাকা ব্যায়ে আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল প্রকল্প। প্রায় ৩৫ একর ভূমি অধ্যুষিত এ প্রকল্পে ছিল তিনটি আন্তজার্তিক মানের টার্মিনাল জেটি, কাস্টমস অফিস, বিআইডব্লিউটিএর অফিস, বন্দর কর্তৃপক্ষের অফিস, কনটেইনার টার্মিনাল, ক্রেন ইয়ার্ড, ওয়্যার হাউস, ইলেকট্রিক সাবস্টেশন, ট্রাক ইয়ার্ড, রেস্ট হাউসসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠবে। ইতিমধ্যে প্রকল্পটি সার্ভে শেষ পর্যায়ে। তবে এ প্রকল্পটি ভারতে লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের অধীনে অর্থায়ন ও বাস্তবায়ন হবে। আর এ কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্রগ্রাম ও মংলা থেকে সরাসরি নদী পথে মালামাল নিয়ে কন্টেইনার খুব সহজেই আশুগঞ্জ বন্দরে আসতে পারবে এবং দেশের বিভিন্ন স্থানে ও ভারতের পূবাঞ্চলীয় ৭টি রাজ্যের মালামাল খুব সহজেই অল্প সময়ে ও খরচে পরিবহন করতে পারবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা