,

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, ফের সংঘর্ষে আহত ৩০, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ

attaআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥  শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত স্বচ্ছল মিয়া ওরফে সাগর মিয়া (২৪) মৃত্যু হয়েছে। এ খবরে ফের উভয়পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়েছে। বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দাঙ্গাবাজরা। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউরা গ্রামের সাবেক মেম্বার ফারুক মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মনিপুর গ্রামের চেয়ারম্যান তাজু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২৬ এপ্রিল সকালে প্রতিপক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফারুক মেম্বার গোষ্ঠীর লোকজনের উপর হামলা চালায়। এতে মহিলাসহ প্রায় ২৫জন আহত হয়। গুরুতর আহত স্বচ্ছল মিয়া (২৪) ও শারমিন আক্তার (১৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৬টায় মারা যায়। খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন গতকাল সকাল ৭টায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফের হামলা চালালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়। আহতদের মধ্যে আশংকজনক অবস্থায় সিদ্দিক মিয়া (৫৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের দাঙ্গাবাজরা ফারুক মেম্বারের ৪টি বাড়িতে অগ্নিসংযোগ করে। নিহতের বড় ভাই সাবেক মেম্বার ফারুক মিয়া জানান, ভাইয়ের মৃত্যুর খবর বিজয়নগর থানা পুলিশকে জানাই। তারা যেন আমাদের প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করে। গ্রাম থেকে থানার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার আর চম্পকনগর ফাঁড়ির দূরত্ব ৪ কিলোমিটার। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল ১০টায়। এর আগেই আমাদের বাড়িঘর ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের দাঙ্গাবাজরা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা