,

ব্রিটিশ লেখক জেনি ডিস্কি আর নেই

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ লেখক জেনি ডিস্কি (৬৮) আর নেই। যুক্তরাজ্যেরে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন ছিলেন। ২০১৪ সালে মেডিক্যাল পরীক্ষায় তার ফুসফুস ক্যানসার ধরা পড়ে।জেনি ডিস্কির স্বামী ইয়ান প্যাটারসন বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, ‘দুংখের সংবাদ, আমার প্রিয়জন জেনি ডিস্কি আজ সকালে মারা গেছে।’

WEB-JennyDiski

জেনি ডিস্কির এ পর্যন্ত ১৮টি উপন্যাস বের হয়েছে। তিনি উপন্যাস, নন-ফিকশন, ফিচার, ছোট গল্প, স্মৃতিকথা, ভ্রমণ লিখতেন। লন্ডন রিভিউ অব বুকস-এ তিনি নিয়মিত লিখতেন। মৃত্যুর এক সপ্তাহ আগে ক্যানসার-জীবনের নানা ঘটনা নিয়ে প্রকাশিত হয়েছে তার ‘ইন গ্রাটিটিউড’ বইটি।

১৯৪৭ সালের ৮ জুলাই লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। পড়ালেখা করেছেন লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে। লেখালেখির পাশাপাশি শিক্ষকতাও করতেন। তার ‘স্ট্রেঞ্জার অন দি ট্রেন’ গ্রন্থটির জন্য ২০০৩ সালে ‘থমাস কুক ট্রাভেল বুক অ্যাওয়ার্ড’ এবং ‘জে আর অ্যাকার্লি প্রাইজ ফর অটোবায়োগ্রাফি’ অ্যাওয়ার্ড লাভ করেন।

জেনি ডিস্কির স্বামী ইয়ান প্যাটারসন ক্যামব্রিজশায়ারে কুইন’স কলেজে ইংলিশ স্ট্যাডিজের পরিচালক ও অনুবাদক হিসেবে কর্মরত আছেন। নিজের লেখায় স্বামী প্যাটারসনকে ‘কবি’ হিসেবে উল্লেখ করেছেন জেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা