,

‘কলাবাগানে জোড়া খুনের ঘটনায় তিনজন শনাক্ত’

 

নিজস্ব প্রতিবেদক : জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে হত্যার ঘটনায় ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শুক্রবার সকালে ধানমণ্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। সময় মতো জানাবো। আমরা তিনজনকে শনাক্ত করতে পেরেছি- বিভিন্ন পত্রিকায়, খবরেও এসেছে। আপনারা দেখেছেন। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না। আরও কয়েকদিন পরে সবকিছু জানাতে পারবো।

আসাদুজ্জামান-খাঁন-কামাল1

তিনি আরও বলেন, ‘ব্লগারসহ যেসব হত্যাকা- ঘটেছে তার বেশ কয়েকটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি আমরা। কয়েকজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বাকিদের অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে। ২৫শে এপ্রিল বিকেলে রাজধানীর কলাবাগানের ৩৫, উত্তর ধানমণ্ডির আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাস মান্নান (৩৫) ও তার বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয়কে (২৫)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা