,

জঙ্গি দমনে সবচেয়ে সফল বিএনপি : রিজভী

106821_176নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জঙ্গি দমনে সবচেয়ে অভিজ্ঞ এবং সফল সরকার বিএনপি বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি দলমত-নির্বিশেষে জাতীয় ঐকমত্যের মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তা এবং গণতন্ত্র বিরোধী প্রাণবিনাশী জঙ্গি শক্তিকে দমনে সকলকে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে বলতে চাই, বিএনপিকে দোষারোপ না করে হাসানুল হক ইনুকে কাছে জানতে চান জঙ্গিরা কোথায় আছে। কারণ ইনু জানেন জঙ্গিদের হদিস কোথায় আছে। জঙ্গি হামলার পর সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া জঙ্গি আততায়ীদের আড়াল করতে বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হবে না। কারণ জনগণ এটা বিশ্বাস করে না। এই দেশের নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব সরকারের। বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি কখনোই হত্যা-সন্ত্রাস-খুনের রাজনীতি করে না। বরং আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা এবং বর্তমান মন্ত্রীর আত্মীয়ের প্রতিষ্ঠিত জেএমবিকে বিএনপি আমলেই নির্মূল করা হয়েছিল। বাংলাদেশে জঙ্গিবাদের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা