,

পরিবহনের ভাড়া কমার সিদ্ধান্ত সোমবার : সেতুমন্ত্রী

03_Obaidul+Quader_IFAD_AP_291015_0010গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। পরিবহনের ভাড়াও কমবে। এ ব্যাপারে আগামী সোমবার পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শুক্রবার গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

কলাবাগানে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জুলহাজ মান্নানের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারে দাঁড় করানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির অনুরোধ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তার দেশেও হত্যাকাণ্ড ঘটছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ঘরে ঢুকে এক বাংলাদেশি দম্পতিকে হত্যা করলেও এ ব্যাপারে তাঁর কোনো মাথা ব্যথা নেই। যতটা তিনি বাংলাদেশের কলাবাগানে একটি হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি (স্টেটমেন্ট) দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি। এসব ঘটনার তদন্ত শেষে বিচার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। আশা করি, অতি সম্প্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। কোনো হত্যাকারীকে, কোনো খুনিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে সারা দেশে নির্বাচন ভালো ছিল। দ্বিতীয় নির্বাচনেও সংঘাত অনেক ক্ষেত্রে হয়েছে। তৃতীয় ধাপে নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। পরবর্তী তিনটি নির্বাচনেও আশা করছি তা বজায় থাকবে। তবে নির্বাচনে উত্তেজনা, সংঘাত একেবারেই থাকবে না—এ কথা বলে কোন লাভ নেই। পরবর্তী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য দল থেকে জেলার তৃণমূল নেতা, জনপ্রতিনিধিদের সবাইকে বাড়াবাড়ি না করে ধৈর্য ধরতে বলা হয়েছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরাও সতর্ক দৃষ্টি রাখছি।’

এ সময় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, আতিয়া তনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে