,

মুস্তাফিজকে দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা

Mustafizস্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেট বিশ্ব মজে আছে বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমানে। তার দুর্দান্ত বোলিংয়ে ভক্তদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটাররাও প্রশংসায় মুখরিত হচ্ছেন। বিদেশের পাশাপাশি এবার দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও মেতেছেন মুস্তাফিজ বন্দনায়। কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগার এই তারকাকে ‘জাতীয় বীর’ উপাধিতে ভূষিত করেছেন। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে লালগালিচা সংবর্ধনা।

বৃহস্পতিবার এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, আইপিএল খেলে দেশে ফেরার পর মুস্তাফিজুর রহমানকে বিমান বন্দর থেকে বীরোচিত লাল গালিচা সংবর্ধনা ও পরবর্তীতে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপমন্ত্রী আরও বলেন, মুস্তাফিজ নিজেকে পরিচিত করার মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্ব ক্রীড়াঙ্গনে সম্মানিত করেছেন, যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি হিসেবে গণ্য।

এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মুস্তাফিজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করি সে যেনো তার বোলিংটা ধরে রাখতে পারে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে মুস্তাফিজ নি:সন্দেহে বিশ্বের এক নম্বর বোলার। দুর্দান্ত বোলার হিসেবে সারা বিশ্বে সে সমাদ্ধৃত। আমি এজন্য এখানেও তার (মুস্তাফিজ) ছবি লাগিয়েছি। বাইরেও লাগিয়েছি। আরো অনেক জায়গায় লাগাবো। মুস্তাফিজ যখন আপনাদের মাধ্যমে ফেসবুকে জানবে তখন সে অনেক খুশি হবে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা