,

মুখে কুলুপ এঁটেছেন জ্যাকুলিন

jacqueline-7592বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই লুকোচুরি করতে পছন্দ করেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ব্যক্তিগত বিষয়তো বটেই, সাধারণ বিষয় নিয়েও লুকোচুরি করে থাকেন এ অভিনেত্রী। আর তাইতো পাপ্পারাজ্জিরাও সব সময় জ্যাকুলিনের পেছনে লেগে থাকেন। ক্যারিয়ারের শুরুতে পরিচালক সাজিদ খানের সঙ্গে নিজের সম্পর্ক আড়াল করে রেখেছিলেন দীর্ঘ সময়। কিন্তু অবশেষে সাজিদ খোদ এ সম্পর্কের কথা শিকার করেন।

এ নির্মাতার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরও বিষয়টি খোলাসা করতে চাননি জ্যাকুলিন। পরে সাজিদই সম্পর্ক ভাঙ্গার বিষয়টি পরিষ্কার করেন। এমনকি সালমান খানের বিপরীতে ‘কিক’ ছবিতে অভিনয় করছেন, এমন ঘোষণা দেয়া হলেও মিডিয়ার কাছে লুকিয়েছিলেন তিনি। আর এবার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলছেন এ অভিনেত্রী। ‘ব্যাং ব্যাং-২’ ছবির জন্য এরইমধ্যে সিদ্ধার্থ ও জ্যাকুলিনকে পাকাপাকি করা হয়েছে। এর আগে ‘ব্রাদার’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা।

বেশ কয়েকবারই সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়লেও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ জ্যাকুলিন। সম্প্রতি জ্যাকুলিনের গাড়ি আবিষ্কার করেন সিদ্ধার্থের বান্দ্রার অ্যাপার্টমেন্টের সামনে। তবে জ্যাকুলিন বাড়ি থেকে পাপ্পারাজ্জিদের মুখোমুখি হন। কিন্তু কোনরকমে গাড়িতে ঢুকে তড়িঘড়ি করে সে জায়গা ছাড়েন জ্যাকুলিন। বিষয়টি এরই মধ্যে ‘টক অব দ্যা বলিউড’-এ পরিণত হয়েছে। এ নিয়ে বিভিন্ন মুখরোচক সংবাদও প্রকাশ হচ্ছে। তবে এসবে যেন কিছু যায় আসে না জ্যাকুলিনের। তিনি মুখে কুলুপ এঁটেই বসে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে