,

চবিতে সাংবাদিককে কোপালো ছাত্রলীগ

img__111023নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে চবি ছাত্রলীগের কর্মীরা।  বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম পেয়ার আহমেদ আফিফ। তিনি দৈনিক ‘আলোর কন্ঠে’র সিনিয়র রিপোর্টার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৯-১০ সেশনের মার্স্টাসের ছাত্র।

জানা যায়,  ভুজপুর ছাত্র সংগঠন, ফটিকছড়ি ছাত্র ফোরামের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ১০-১২ জন ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সাংবাদিক পেয়ার আহমেদকে পার্শবর্তী একটি দোকান থেকে জোর করে বের করে এনে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে  চবি মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শুভাশীষ চৌধুরী জানান,  ‘ ভিকটিমের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।  অন্তত ৫টা সেলাই দিতে হয়েছে।  তার ঘাড় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।  তবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।’

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান,  ‘ভিকটিমের কথা আমরা শুনেছি এবং তার বর্তমান অবস্থা সমন্ধেও অবগত হয়েছি।  এ বিষয়ে থানায় মামলা করা হলে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত ছাত্রলীগ কমিটির সভাপতি ও সিক্সটি নাইন গ্রুপের নেতা আলমগীর টিপুর সাথে এ ব্যাপারে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা