,

জলপাই পাতার বহুমাত্রিক গুণাগুণ

olive_leafস্বাস্থ্য ডেস্ক : জলপাইয়ের তেলের গুণের কথা তো আমরা কমবেশি সবাই জানি। তবে জলপাই পাতারও গুণ আছে তা হয়তো অনেকেই জানেন না।  বিভিন্ন রোগ নিরাময় থেকে শুরু করে নানাবিধ স্বাস্থ্য সমস্যা দূর করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে।  নিচে জলপাই পাতার উপকারি দিকগুলো নিয়ে আলোচনা করা হলো :

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : জলপাইয়ের পাতায় রয়েছে অলিওরোপিয়েন নামে একটি উপাদান যেটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। হার্টে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করে এটি।

ডায়াবেটিস  নিয়ন্ত্রণ : গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে।

ক্যান্সার প্রতিরোধে : জলপাইয়ের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যান্সার সহায়ক কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া এটি টিউমারের বৃদ্ধিও ঠেকায়।

হাড়ের গঠন : স্প্যানিশ একটি গবেষণার ফলাফলে দেখা গেছে, অলিওরোপিয়েন হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে। হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এ ছাড়া জলপাই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতা দিয়ে চাও তৈরি করা যায়।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা