,

আফগান হাসপাতালে হামলার দায়ে মার্কিন সেনাদের সাজা

1111আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজে এক হাসপাতালে বিমান হামলা চালানোর দায়ে ১৬জন সেনা সদস্যের বিরুদ্ধের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মার্কিন সেনাবাহিনী।

আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেদসঁ সঁ ফ্রতিয়ে বা এমএসএফ পরিচালিত ওই হাসপাতালে গতবছরের বিমান হামলায় ৪২জন মানুষ মারা গিয়েছিল।

হামলার পর হাসপাতালটির ভেতরকার পরিস্থিতি সংক্রান্ত সম্প্রতি পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায় পুরো হাসপাতালটি কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকাংশ দেয়াল ধসে গেছে, হাসপাতালের প্রতিটি কক্ষ, এয়ারকন্ডিশনার, অপারেশন থিয়েটার সব পুড়ে কয়লার মত হয়ে গেছে।

ছাই হয়ে গেছে রোগীদের বিছানাগুলো। ভবনটির ছাদ উড়ে গেছে। অপারেশন থিয়েটারে সার্জারি চলছিল এমন এক রোগীর প্রত্যঙ্গ উড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে সেখানেই। সেখানকার ভাঙা দেয়ালটির বহু জায়গায় এখনো রক্তের ছাপ।

গত অক্টোবরে এমএসএফ পরিচালিত হাসপাতালে ওই বিমান হামলায় হাসপাতালের কর্মী ও রোগীসহ মোট ৪২জন মানুষ নিহত হয়। শুরুতে সেটিকে একটি ‘মানবিক ভুল’ বলে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা।

ওই ঘটনাটি ভুল ছিল বলে স্বীকার করে দু:খ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পরে, সেনাবাহিনীর গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে বলা হয় মার্কিন বাহিনী জানতো না যে তারা এমএসএফ এর সেন্টারে হামলা চালাচ্ছে। যে বিল্ডিংয়ে তালেবান জঙ্গি আছে বলে তথ্য ছিল সেই জায়গা ছিল কয়েকশো মিটার দূরে।

নভেম্বরে বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এখন ষোলোজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হল।

এদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বাকীরা বিশেষ অপারেশন বাহিনীর সদস্য বলে জানা যাচ্ছে। তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে