,

‘রক্ত’ ছবির নায়িকা কি পরী?

_MG_5730বিনোদন প্রতিবেদক : আরো একটি যৌথ প্রযোজনার ছবি হতে যাচ্ছে, নাম ‘রক্ত’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ছবির মহরত। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি। যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ  মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

এই ছবিতে নায়িকা কে থাকছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়া অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজনও করেছিল। যার প্রথম পুরস্কার হিসেবে ৩৬ ইঞ্চি এলইডি টিভি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেখানে তিশা, তামান্না ও নায়িকা পরী মণির নাম বলেছেন অনেকেই।

শোনা যাচ্ছে আজকের মহরতে দাওয়াত পেয়েছেন নায়িকা পরী মণি। তাহলে কি পরী মণিই হবেন ‘রক্ত’ ছবির নায়িকা? এই প্রশ্নের উত্তরে পরী বলেন, ‘আমি উনাদের দাওয়াত পেয়েছি। সেখানে আমি অতিথি হিসেবে উপস্থিত থাকব। আমাকে দাওয়াত করেছে জাজ মাল্টিমিডিয়া।’

ব্যস্ত নায়িকা পরী কিছুদিন আগে রাঙ্গাপরী মেহেদীর একটি বিজ্ঞাপনের কাজ করেছেন। আজ সেই রাঙ্গাপরী মেহেদীরএকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরী। “পরে ‘রক্ত’ ছবির মহরতে বেড়াতে যাব”-এমনটাই জানালেন পরী মণি।

তবে ‘রক্ত’ ছবির নায়িকা হওয়ার প্রশ্নটি আবারো এড়িয়ে যান পরী। তিনি বলেন, ‘ছবির নায়িকা কে আমি বলতে পারছি না। আমি জাজ ও পরিচালক মালেক আফসারি স্যারের দাওয়াতে যাব। আজ আমি শুধুই অতিথি।’

এরই মধ্যে ছবিটি নিয়ে দুই বাংলাতেই চলছে আলোচনা। নতুন নায়িকা হিসেবে তামান্নার নাম এরইমধ্যে প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে মাহিয়া মাহি, ফারিয়া, জলিসহ বেশ কয়েকজন টিভি অভিনেত্রীর নামও এসেছে। এখন দেখার বিষয় ‘রক্ত’ ছবির নায়িকা হবেন কে?

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’