,

ওয়াটসনের গান, গেইল-কোহলির নাচ

aaaস্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই কন্যা সন্তানের পিতা হয়েছেন তিনি। ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের জীবনে এখন দারুণ সুখের ছোঁয়া। এর রেশ দেখা গেল আইপিএল উপলক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আয়োজিত এক অনুষ্ঠানে, ‘লা বাম্ব’ গানের তালে নেচেছেন তিনি।

বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিও গেইলের সঙ্গে নেচেছেন। মজার বিষয় গান গেয়েছেন দলটির অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসন। এ সময় দলের ক্রিকেটারদের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গেইল ও কোহলির নাচে যেন ‘চ্যাম্পিয়ন’ নাচের প্রতিচ্ছবি দেখতে পান।

গত ২৪ এপ্রিল আগের ম্যাচেই গুজরাট লায়ন্সের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছে ছয় উইকেটের বড় ব্যবধানে। শনিবার তারা পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।

অবশ্য এবারের আসরে বেঙ্গালুরু খুব একটা সুবিধা করতে পারছে না। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। আর জিতেছে মাত্র দুই ম্যাচে।

বেঙ্গালুরুর হয়ে গেইল প্রথম দুই ম্যাচ খেলে একেবারেই ফ্লপ ছিলেন। প্রথম ম্যাচে এক রান, আর দ্বিতীয় ম্যাচে শূন্য। সন্তান জন্মগ্রহণকালীন সময়ে স্ত্রীর পাশে থাকতে শেষ তিন ম্যাচে খেলতে পারেননি তিনি।

এখন আবার ভারতে ফিরেছেন এই ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান। মুস্তাফিজের দল হায়দরাবাদের বিপক্ষে এবার কেমন করেন তিনি, সেটাই এখন দেখার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা