,

একসঙ্গে নাচবেন তিন খান!

Shahrukh20160428115132বিনোদন ডেস্ক : বলিউডের রুপালি পর্দায় প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে শাসন করে আসছেন বলিউডের জনপ্রিয় তিন খান। তারা হলেন শাহরুখ খান, আমির খান ও সালমান খান।

নিজেদের মধ্যে আলাদা আলাদা বন্ধুত্ব ও ভালো সম্পর্ক থাকলেও এই তিন খানকে একসঙ্গে দেখা যায়না। এক চলচ্চিত্র তো দূরের কথা এক মঞ্চেও এই ত্রিরত্নের দেখা মেলা ভার। আপকা আদালতের মঞ্চেই তাদের প্রথম ও শেষবারের মতো একসঙ্গে দেখেছিলো তাদেরে ভক্তরা।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে আরো একবার সেই সুযোগ মিলছে। শোনা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায়নের সাফল্যের দুই বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির থাকবেন তিন খান।

রাষ্ট্রীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে আসবেন শাহরুখ, আমির ও সালমান। তারা একসঙ্গে পারফর্মও করবেন। অনুষ্ঠানটির পরিচালনায় থাকবেন বলিউডের শাহেনশাহ খ্যাত তারকা অমিতাভ বচ্চন। স্বাভাবিকভাবে উপমহাদেশীয় চলচ্চিত্রে এটাই হচ্ছে আপাতত সবচাইতে বড় খবর।

এদিকে অসহিষ্ণুতা ইস্যুতে বিজেপির অনেক নেতাদের তোপের মুখে পড়েছিলেন এই তিন খান। আবার সেই বিজেপির নেতৃত্বাধীন সরকারের আয়োজিত অনুষ্ঠানেই আমন্ত্রিত হওয়ায় বুঝাই যাচ্ছে উত্তাপ কমে এসেছে তিন খানের সঙ্গে বিজেপি নেতাদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা