,

হেমা মালিনীর টুইটে খুশি দীপিকার ভক্তরা!

deepikaবিনোদন ডেস্ক : ড্রিম গার্ল হেমা মালিনীর একটি টুইট সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে রীতিমতো ঝড় বয়ে যায়। ওই টুইটে বেশ খুশিই হয়েছিলেন দীপিকা পাড়ুকোনের ভক্তরা। কারণ টুইটটি ছিল দীপিকার বাগদানের জন্য শুভেচ্ছা জানানোর খবরসংক্রান্ত। এ খবরে ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘বাজিরাও মাস্তানি’ তারকার ভক্তরা বেশ খুশিই হয়েছিলেন। তবে কয়েক ঘণ্টা পরে বোঝা গেল এই দীপিকা নায়িকা দীপিকা পাড়ুকোন নন, তিনি হেমার মালিনীর টুইটারের একজন অনুসারী।

এনডিটিভির খবরে বলা হয়, হেমা মালিনি একটি টুইট করেন। সেখানে বাগদানের জন্য দীপিকাকে শুভেচ্ছা জানান তিনি। টুইটে হেমা মালিনী লেখেন, ‘দীপিকা, তোমার বাগদানের জন্য শুভকামনা। তোমাদের দুজনের জীবন সুখের হোক; ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর আনন্দে ভরে উঠুক তোমাদের জীবন।’ এ টুইট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দীপিকার বাগদানের খবর প্রচারের দুই ঘণ্টার পর হেমা মালিনী পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তবে ততক্ষণে টুইট-রিটুইট চলতেই থাকে। এই দীপিকা সেই নায়িকা দীপিকা পাড়ুকোন নন, হেমার এ টুইটে সামাজিক যোগাযোগে ঝড় থামে।

b60038dd1ff70f2befa6687a73c02d85-deepika-padukoneভারতীয় গণমাধ্যমে খবর বেরোচ্ছে যে ‘রাম লীলা’ জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এখন নাকি ডেটিং করছেন। তবে এই মুহূর্তে দীপিকা দেশের বাইরে থাকায় বাগদান সম্পর্কে তার মত পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা