,

জেনে নিন যে অভ্যাসগুলো ত্বকের বলিরেখা সৃষ্টি জন্য দায়ী

18694-boroনিউজ ডেস্ক : সময় এবং বয়সের সাথে সাথে ত্বকে বলিরেখা দেখা দিবে। ত্বকে বলিরেখা দেখা দিলে মনে করা হয়, তা বয়সের কারণে হয়েছে। বয়স ছাড়াও আমাদের কিছু অভ্যাসের কারণেও ত্বকে বলিরেখা দেখা দেয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক অভ্যাসগুলো সম্পর্কে:-

১। ম্যাসাজের গতি:-
ত্বকের ম্যাসাজের উপর বলিরেখা পড়া অনেকটা নির্ভর করে। আপনি ত্বকে ক্রিম অথবা লোশন উপর থেকে নিচের দিকে ম্যাসাজ করে লাগান। যদি নিচের দিক থেকে ম্যাসাজ করা শুরু করেন তবে ত্বকের চামড়া ঝুলে পড়ে। যা ত্বকে দ্রুত বলিরেখা সৃষ্টি করে থাকে।

২। চিত হয়ে ঘুমানো:-
ত্বক সুস্থ রাখতে ঘুম অনেক বেশি প্রয়োজন। সুস্থ থাকার জন্য একজন মানুষকে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তবে বিউটি এক্সপার্টদের মতে পেট উপর করে ঘুমানো অথবা এক পাশ ফিরে ঘুমানো উচিত নয়। এটি কপাল, চিক, এবং গালে বলিরেখা ফেলে দিয়ে থাকে।

৩। দ্রুত ওজন হ্রাস:-
আমরা সবাই চাই দ্রুত ওজন কমাতে। কিন্তু হঠাৎ করে ওজন হ্রাস ত্বকের নমনীয়তা হ্রাস করে থাকে। যার কারণে ত্বক ঝুলে পড়ে বলিরেখা দেখা দিয়ে থাকে। বলিরেখা এড়াতে দ্রুত ওজন হ্রাস না করে, আস্তে আস্তে নিয়ম অনুসারে ওজন কমানোর চেষ্টা করুন।

৪। চোখ ঘষা:-
কিছুক্ষণ পর পর চোখ ঘষা শুধু চোখের জন্য ক্ষতিকর নয়, এটি ত্বকের জন্যও ক্ষতিকর। চোখ চুলকালে পানির ঝাপটা দিন। চোখ চুলকানো চোখের চারপাশে বলিরেখা দেখা দিয়ে থাকে।

৫। অপর্যাপ্ত ঘুম:-
কাজের চাপে ঘুমাতে পারছেন না? সারা সপ্তাহের ঘুম ছুটির দিনে ঘুমিয়ে নিচ্ছেন? আর সবচেয়ে বড় ভুলটি করছেন আপনি। একদিন সারা সপ্তাহের ঘুমের চাহিদা পূরণ করে না। অপর্যাপ্ত ঘুমের কারণে ত্বকের অন্যান্য সমস্যার সাথে বলিরেখা দেখা দিয়ে থাকে।

৬। সানস্ক্রিন ব্যবহার না করা:-
সানস্ক্রিন শুধু ত্বককে রোদে পোড়া দাগ দূর করে দিয়ে থাকে না। এটি ত্বকে বলিরেখা পড়াও রোধ করে দেয়। আপনি যদি কয়েক মিনিটের জন্য রোদে বের হন, তবুও সানস্ক্রিন ব্যবহার করুন। “রোদ, মেঘ বৃষ্টি যাই হোক না কেন সানস্ক্রিন ব্যবহার করুন। এসপিএফ ৩০ এবং জিঙ্ক অক্সাইড অথবা টাইটানিয়াম ডিওক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করুন”।

এছাড়া অতিরিক্ত মদ্যপান, ধূমপান অল্প বয়সে বলিরেখা পড়ার জন্য দায়ী। মেকআপ নিয়ে ঘুমিয়ে যাওয়াও বলিরেখার আরেকটি কারণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা