,

নিষ্পত্তি হওয়া ১৬৮ মামলার পুনঃশুনানি হবে

0e597f775e59628add70bb6262ae6859আদালত প্রতিবেদক : নিষ্পত্তি হওয়ার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষামান ১৬৮টি মামলার পুনঃশুনানি করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২ মে থেকে এ মামলাগুলোর পুনঃশুনানির কার্যতালিকায় রাখা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সিদ্ধান্তক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবসরের পর সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর কাছে রায় লেখার অপেক্ষায় থাকা ১৬৮টি মামলা পুনঃশুনানির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির একান্ত সচিব মো.আনিসুর রহমান বলেন, ‘অবসরের পর রায় লেখার জন্য আপিল বিভাগের অবসরপ্রাপ্ত দুই বিচারপতির কাছে থাকা ১৬৮টি মামলা পুনঃশুনানির সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি। এই মামলাগুলো ৫ মে থেকে আপিল বিভাগের কার্যতালিকা অনুসারে পুনঃশুনানি শুরু হবে।’

এদিকে ১৬৮টি মামলা পুনঃশুনানির বিষয়ে প্রধান বিচারপতির এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

তিনি সমকালকে বলেন, ‘প্রধান বিচারপতি প্রতিহিংসা পরায়ন হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

গত বছরের ১৭ জানুয়ারি অবসরে যান তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। এ ছাড়া একই বছরের ১ অক্টোবর আপিল বিভাগ থেকে অবসরে যান বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

অবসরে যাওয়া এই দুই বিচারপতির কাছে ১৬৮টি মামলা রায় লেখার জন্য অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কাছে রয়েছে ১৬১টি মামলা। যদিও এই দুই বিচারপতি অবসরে যাওয়ার আগেই এসব মামলা শুনানির পর সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। তাদের কাছে শুধু পূর্ণাঙ্গ রায় লেখার কাজ বাকি ছিল।

এই অবস্থায় গত ১৭ জানুয়ারি বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে বলেন, অবসরের পরে রায় লেখা সংবিধানপরিপন্থী।

এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী গত ৮ ফেব্রুয়ারি ৬৫টি মামলার রায় ও আদেশের কপি হাতে লিখে জমা দেন। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি আরও কিছু রায় লিখে জমা দেন।

এরই মধ্যে বৃহস্পতিবার ১৬৮টি মামলা পুনঃশুনানির সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা