বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে -পুলিশ সুপার

B Baria mapস্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো:মিজানুর রহমান পিপিএম বলেছেন সাংবাদিকদের উপর হামলাকারী সে যেই হোক তাকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের আবাসনের জন্যে ক্রয়কৃত জমির দলিল হস্তান্তর অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।প্রেসক্লাবের আহবায়ক মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড:মুহাম্মদ মুশাররফ হোসেন।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেয়র মিসেস নায়ার কবির,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,সাংবাদিক মঞ্জুরুল আলম,রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।
গত ২৩ এপ্রিল জাল ভোটের ছবি নেয়ার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সরাইলের চুন্টা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে মারধরের শিকার এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায় বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে মো:সামছুল হক (২৬) ও মো:মুকবুল মিয়া (৩০)। এছাড়া অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।তবে এখন পর্যন্ত কোন আসামীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করলে পুলিশ সুপার সাংবাদিকদের যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার তার বক্তৃতায় বলেন চুন্টায় সাংবাদিকদের উপর হামলা আমাদের সবার উপর হামলার সামিল।তাই এ ঘটনায় জড়িত আসামীরা যে-ই হোক তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
প্রসংগত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচনী দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের কার্ড নিয়ে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় ও চিত্র সাংবাদিক হাসান জাবেদ চুন্টা ইউনিয়নের এ.সি একাডেমী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে যান। চিত্র সাংবাদিক সুমন ওই কেন্দ্রের ১ নম্বর বুথে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহানের সমর্থকদের জাল ভোট দিতে দেখে তা ক্যামেরায় ধারন করতে শুরু করলে শাহজাহানের নির্দেশে ২০/২৫ জন অজ্ঞাত যুবক সুমনের ওপর হামলা চালায়। তাকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং জাল ভোটের ছবি নষ্ট করার জন্য সুমনের সঙ্গে থাকা এটিএন নিউজের ভিডিও ক্যামেরা ও একটি দামী মোবাইল সেট ভাংচুর করে পানিতে ফেলে দেয়। সুমনকে বাচাতে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও হাসান জাবেদ এগিয়ে গেলে তাদেরকেও মারধোর করা হয়। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে ওই তিন সাংবাদিককে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান