,

রাজশাহীতে স্বর্ণের দোকানে ডাকাতি বোমা ফাটিয়ে

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এবার বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল ডাকাত নগরীর গণকপাড়ার এম রায় জুয়েলার্সে হামলা চালিয়ে কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ায় কুপিয়ে আহত করে দোকানের মালিক মনিষ রায়কে। তাকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

download

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদা মাইক্রোবাস নিয়ে একদল লোক এম রায় জুয়েলার্সের সামনে অবস্থান নেয়। এরপর একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। ভয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। এরই মধ্যে ওই জুয়েলার্সে থাকা সব স্বর্ণালঙ্কার লুট করে আবার ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

 

 

প্রত্যক্ষদর্শী কাশিনাথ রায় জানান, এম রায় জুয়েলার্সের বিপরীত পাশেই তার গয়না তৈরির কারখানা। হঠাৎ করে দেখতে পান ওই জুয়েলার্সের সামনে একটি সাদা মাইক্রোস থেকে ৭-৮ জন লোক নামলো। এরপর তিনজন ভেতরে প্রবেশ করে লুটপাট শুরু করলো। অন্যরা এলোপাথারি ককটেলের বিস্ফোরণ ঘটাতে লাগলো। ভয়ে লোকজন কেউ তাদের বাধা দিতে এগিয়ে আসেনি। লুটপাট শেষে মালোপাড়া হয়ে তারা পালিয়ে যায়। ডাকাতদের বাধা দিলে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয় জুয়েলার্সের মালিক মনিষ রায়কে।

 

 

বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মহিউদ্দিন শেখ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। তবে তার আগেই ডাকাতরা পালিয়ে গেছে। তবে নগর ও জেলা পুলিশের সব ইউনিটে খবর দেওয়া হয়েছে যাতে তারা পালিয়ে বেশি দূর যেতে না পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা