,

‘বাতিল করা হয়েছে ৯৩টি ঔষধ কারখানার লাইসেন্স ‘ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম জানিয়েছেন, ওষুধ আইন লঙ্ঘনের কারণে ২০১৫ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের মার্চ পর্যন্ত ৯৩টি ঔষধ প্রস্তুতকারী কারখানার লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং ৪টি প্রতিষ্ঠানের ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়েছে। এছাড়া ৭৯ টি ওষুধের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়েছে এবং ৯ টি নিয়মিত মামলা দায়েল করা হয়েছে। উক্ত সময়ে ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক ১ হাজার ৬৬৫ টি ঔষধ প্রস্তুতকারী কারখানা পরিদর্শন প্রতিবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

bg20151205094145

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বেদশম অধিবেশনের বৃহস্পতিবারের প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে মোট ৮৬৩ টি ঔষধ প্রস্তুতকারী কারখানা রয়েছে। এর মধ্যে এলোপ্যাথিক ঔষধ কারখানা ২৮০ টি, ইউনানী ২৬৬ টি, আয়ুর্বেদিক ২০৭ টি, হোমিওপ্যাথিক ৭৯টি ও হার্বাল ঔষধ কারখানা রয়েছে ৩২টি।

 

আশরাফ খানের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৫ সালের জানুয়ারী থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত ভ্রাম্যমান আদালত কর্তৃক সারা দেশে নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারী ১ হাজার ৬৬৭ টি প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি বাইশ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে, ৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৬১ টি প্রতিষ্ঠান সিলগালা ও আনুমানিক ২৪ কোটি টাকার নকল ওষুধ ধ্বংস করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা