,

‘শুক্রবারের মধ্যেই স্বাভাবিক বিদ্যুৎ’: নসরুল হামিদ

 

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের অবস্থা শুক্রবারের মধ্যেই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।এক সপ্তাহ যাবৎ ঢাকা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকার মানুষ কষ্ট পাওয়ায় তিনি এই স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন।

Nazrul_Hamid1461849638
নসরুল হামিদ বলেন, ‘আপনারা হয়তো জেনে থাকবেন, নৌযান ও নৌপরিবহনের শ্রমিকেরা এক সপ্তাহ ধরে তাঁদের বিভিন্ন দাবি আদায়ে ধর্মঘট করেছেন। যার ফলে সারা দেশে নৌপথে জ্বালানি তেল সরবরাহ প্রচণ্ড আকারে বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। একই সঙ্গে তেল না পাওয়ায় ফসলি জমিতে সেচকাজও স্থবির হয়ে পড়েছে।’

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌযানমালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন মালিকেরা। দেশ যখন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করছে এবং জনগণের সেবার জন্য কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ, তখনই সরকারকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষী মহল। আমরা আশা করি, কোনো মহলই তাদের দাবি আদায়ের জন্য সাধারণ মানুষকে জিম্মি করবে না। আমরা আশা করছি, আগামী শুক্রবারের মধ্যেই দেশে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা