বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিছু বিদেশি মায়াকান্না করছেন সহযোগিতার নামে ’

 
নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ নির্মূলে সহযোগিতার নামে কিছু বিদেশি অতিথি মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।তিনি বলেছেন, ‘ধর্মীয় উগ্রতা কিংবা জঙ্গিবাদের কথা বলে সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে। সেখানে জঙ্গিবাদ মোকাবেলার নামে উল্টো সংঘাতময় পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশেও একই প্রয়াস চলছে। কথিত জঙ্গিবাদের নামে, আইএসের নামে খুন ও হামলা করা হচ্ছে। এসব নির্মূলে সহযোগিতা করতে কিছু বিদেশি অতিথি মায়াকান্না করছেন। যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি।’

igp-48396

 

ধর্মীয় চেতনায় জঙ্গি তৎপরতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার সকালে আয়োজন করা হয় ধর্মীয় সম্প্রীতি সম্মেলন। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন তিনি।এ কে এম শহীদুল হক বলেন, ‘বিদেশি বন্ধুদের মনে রাখা উচিৎ দেশীয় নাগরিকদের মতো তাদেরও এ দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।’উপস্থিত ধর্মীয় নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ দেশের জঙ্গিবাদ মোকাবেলায় আপনাদের ভূমিকা একান্ত দরকার। আপনারা এগিয়ে এলে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে।’

 

 

আইজিপি বলেন, এ দেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মপ্রাণ। সুতরাং এ দেশে এ ধরনের অপপ্রয়াস কখনো বাস্তবায়ন হবে না। দেশে যারা জ্বালাও পোড়াও করেছে, তাদের প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এখন তাদেরই কেউ কেউ এ ধরনের গুপ্তহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। তাদেরও প্রতিরোধ করা হবে।তিনি বলেন, দেশের ৮০ শতাংশ জঙ্গিবাদী ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। এখনো ২৩ জন জঙ্গি সদস্যের বিচার উচ্চ আদালতে রায়ের অপেক্ষায় রয়েছে। আদালতের রায় দেখে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

তিনি আরো বলেন, যেকোনো ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কথা, অপপ্রচার দেশীয় আইনে অপরাধ। আবার যারা ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তারা দেশদ্রোহী ও ফৌজদারি অপরাধে অপরাধী। উভয়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।অনুষ্ঠানে ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, শিয়া সম্প্রদায়ের নেতা মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজভী, মাওলানা আতাউল্লাহ, গোলাম মাওলানা নকশিবান্দি, পেট্রিক ডি রোজারিও, স্বামী ধ্রুবেশান্দ মহারাজ, শ্রী সত্যেন্দ্র নাথ, ওবায়দুর রহমান খান নদভী, অশোক বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সরদার।আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক