,

বাংলাদেশ-ভারত সীমান্তে লেজার প্রাচীর বসাবে নয়াদিল্লি

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সীমান্তে লেজার প্রাচীর বসানোর পরিকল্পনা করেছে ভারত। নয়াদিল্লির গৃহীত পরিকল্পনার আলোকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে লেজার প্রাচীর বসাতে চারটি পাইলট প্রকল্প শুরু করা হবে। আগামী মাস থেকে এই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শুরু করার কথা রয়েছে।লেজার দেয়ালের আশেপাশে কোনো কিছুর নড়া-চড়া হলেই লেজার সিস্টেমে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে। কেউ এই দেয়াল পার হওয়ার চেষ্টা করলেই উচ্চস্বরে বেজে উঠবে সাইরেন। ইসরাইলসহ কয়েকটি দেশের সীমান্তে এ ধরণের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

1461833743

 

অবশ্য, ভারত ইতিমধ্যে পাঞ্জাব প্রদেশের পাকিস্তান সীমান্তে আটটি লেজার প্রাচীর বসিয়েছে। আরো চারটি প্রাচীর বসানোর পরিকল্পনা রয়েছে দেশটির। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ) এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য এক ডজন লেজার প্রাচীর বা দেয়াল তৈরি করা হয়েছে।তিনি জানান, ইতোমধ্যে পাঞ্জাবের স্পর্শকাতর এলাকায় ৮ টি অনুপ্রবেশ শনাক্তকরণ সিস্টেম বসানো হয়েছে এবং সেগুলো কাজ করতেও শুরু করেছে। আরও চারটি স্থানে খুব শিঘ্রই এ ধরণের লেজার দেয়াল বসানো হবে। জম্মু-কাশ্মির, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট সীমান্তে বিএসএফ লেজার দেওয়ালের মাধ্যমে নজরদারি চালাবে।

 

 

বিএসএফ কর্মকর্তাদের মতে, লেজার দেয়ালের আশেপাশে কোনো গতিবিধি দেখলেই লেজার সিস্টেমে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে। কেউ এই দেয়াল পেরোনোর চেষ্টা করলেই উচ্চস্বরে বেজে উঠবে সাইরেন। স্যাটেলাইট তথা উপগ্রহভিত্তিক সিগন্যাল কমান্ড সিস্টেমের মাধ্যমে গোটা বিষয়টিতে নজরদারি চালানো হবে।নদী ও অন্যান্য ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পাক-ভারত সীমান্তের বেশ কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। সেসব স্পর্শকাতর এলাকায় লেজার সিস্টেম বসানো হচ্ছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে প্রায় ৪৫টি লেজার দেয়াল বসানো হবে।

 

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত পরিকল্পনায় জম্মু ও গুজরাটে ৩০ থেকে ৪০ কিলোমিটার লম্বা সীমান্ত এবং পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে এ রকম চারটি পাইলট প্রকল্প শুরু করা হবে। আগামী মাস থেকে এই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ শুরু করার কথা রয়েছে।দুই বছর আগেই লেজার দেয়াল বসানোর সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ। পাঠানকোটে সন্ত্রাসী হামলার পরে এই পরিকল্পনায় গতি আসে। অবশেষে এবার তা কার্যকরী করা হল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা