,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত (ভিডিও)

download (2)নিজস্ব প্রতিবেদক : গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ফারুকি পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা জজকোর্ট প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন। এসময় জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মো. আহসান হাবীব, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল, পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এতে বিচার বিভাগ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও আইনজীবি সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। পরে জেলা জজ কোর্ট প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

https://www.youtube.com/watch?v=TzbXhkXpg1E

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা