,

কসবায় ইয়াবাসহ ২ জন গ্রেফতার

yaba Soho grafterনিজস্ব প্রতিবেদক : কসবায় গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ১ ছাত্রলীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়ার ছোট ভাই ও বিষ্ণাউড়ী গ্রামের আবুল কাহার ভূইয়ার পুত্র জাকির হোসেন ভূইয়া (৩৬) ও একই গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার পুত্র মিলন মিয়া (৩৪)। জানা যায় জাকির হোসেন ভূইয়া গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক।

কসবা থানা উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন জানান, গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রায়েরমুড়া গ্রামের হুমায়ুন মিয়ার মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কসবা থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা