,

১ মে থেকে অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ

2016_04_28_17_04_27_HCWuJtojftqGlPPUbnSNbwogf64zdb_originalবেঁধে দেয়া সময়ের দু’দিন আগেই আবারো সিম নিবন্ধন নিয়ে মুখ খুললেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার ঘোষণা দেয়ার পর হাতে দুই সময় রেখেই তারানা হালিম বলেছেন, ‘যারা এখনো সিম নিবন্ধন করেননি ১ মে থেকে তাদের সিম ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে।’

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত্র প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তারানা বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত সিম নিবন্ধনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চালু থাকবে।’

এসময় তিনি চলমান সিম নিবন্ধন কার্যক্রমে পরিসংখ্যানমূলক তথ্য তুলে ধরে বলেন, ‘এখন পর্যন্ত মোট ৭ কোটি ৭৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে। আঙুলের ছাপ, নাম কিংবা যথাযথ তথ্য বিভ্রান্তির কারণে ১ কোটি ২১ লাখ সিমের নিবন্ধন অসম্পন্ন আছে।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯