,

নাসিরনগরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে কাপনের কাপড় ॥ পুলিশের কাপনের কাপড় উদ্ধার

Nasirnagar Picture(Up Fandauk)আকতার হোসেন ভুইয়া ॥ নাসিরনগরে এক আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে বাড়িতে কাপনের কাপড় পাঠিয়ে হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নে জানে আলম ভুইয়া সায়েমের বাড়িতে।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়,কে বা কারা রাতে জানে আলম ভুইয়ার বাড়িতে কাপনের কাপড় রেখে যায়। আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির ঘরের বারান্দার গেইটের ভিতরে কাপনের কাপড় দেখতে পায়। তা দেখে পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়ে। সাথে সাথেই বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে অবগত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাপনের কাপড় থানায় নিয়ে আসে। এঘটনায় পরিবারের লোকজন চরম আতংকে ভুগছে। এঘটনায় এলাকায় কৌতুল হল সৃষ্টি হয়েছে। তা দেখার জন্য শত শত মানুষ ভীড় জমায়। নাসিরনগর থানার এএসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এ বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য,২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জানে আলম ভুইয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়। নিবার্চনে বিএনপির প্রাথী একেএম কামরুজ্জামান মামুন বিজয়ী হন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে