,

কুষ্টিয়ায় নির্বাচনী সংঘর্ষে বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত

21নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাল্টু মোল্লা। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে আলামপুর ইউনিয়নের দহকুলা বাজারে একটি দোকানের সামনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের সমর্থকরা হঠাৎ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের সমর্থকদের ওপর চড়াও হয়। এ সময় দুই পক্ষই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্বতন্ত্র প্রার্থী সিরাজ চেয়ারম্যানের সমর্থক লাল্টু মোল্লাসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, লাল্টু মোল্লার মৃত্যুসংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আবারও উত্তেজনা দেখা দেয় এবং দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ১৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো কোনো মামলা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা