,

২১বলে সেঞ্চুরি হাকিয়ে গেইলের বিশ্বরেকর্ড ভাঙলেন আরেক ক্যারিবীয়ান

1111111111111111111111পোর্টস ডেস্ক : ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। এতে টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যান তিনি। ওই ম্যাচে ১৭৫ রান করে অপরাজিত ছিলেন ক্যারিবীয় তারকা ওপেনার।

প্রায় তিন বছর ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন গেইল। সেই রেকর্ডটি আর অক্ষত থাকলো না। টোবাগো ক্রিকেট অ্যাসোসিয়েশনের লুইস ডি’ওর টি২০ প্রতিযোগিতায় সেই রেকর্ডটি ভেঙে দিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্যাটসম্যান ইরাক থমাস। মাত্র ২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন করে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

চলমান টুর্নামেন্টে প্রতিপক্ষের ছুড়ে দেয়া ১৫২ রানের টার্গেটে স্কারাবুরোর হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩১ বলে অপরাজিত ১৩১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন থসাস। আর তাতে তার দল ম্যাচটি জিতে নেয় মাত্র ৮ ওভারে। গেইলের দেশের ক্রিকেটার বলেই সম্ভব হয়েছে!

টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়ে দারুণ রোমাঞ্চিত ইরাক থমাস। বলেন, ‘মাঠটা অবশ্য তুলনামূলকভাবে ছোট ছিল। শুরুতেই দুই-একটা বল ব্যাটের মাঝখানে লাগা মাত্রই বুঝে যাই যে আজ কিছু স্পেশাল ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত তা-ই হলো। ভালো লাগছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা