,

মক্কায় সড়ক দুর্ঘটনায় ওমরাহ হজযাত্রী নিহত

1111111আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যেয়ে বুধবার পৃথক দুটি দুর্ঘটনায় এক হজযাত্রী নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় ‘সৌদি গেজেট’ পত্রিকাটি বলছে, বুধবার মক্কার আল শাহরিয়া জেলার এক সড়কে তিনটি গাড়ির মধ্যকার সংঘর্ষে একজন ওমরাহ হজযাত্রী প্রাণ হারিয়েছেন। ভারি বর্ষণের কারণে সড়কে যানজট তৈরি হওয়ায় ওই দুর্ঘটনাটি হয়েছিল বলে জানিয়েছে পত্রিকাটি।

ওই একই দিনে মক্কায় এক হোটেলের জানালা ধসে পড়ে আহত হন আরো ছয় হজযাত্রী। তারা কাবা শরিফের হারাম প্লাজায় ওমরাহ হজের আনুষ্ঠানাদি পালন করার সময় ওপর থেকে জানালাটি তাদের মাথার ওপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনার জন্যও বৃষ্টিকে দায়ী করেছে পত্রিকাটি। ওই দুর্ঘটনায় আহতদের কিং ফয়সাল ও আজেইয়াদ হাসপাতাল দুটিতে ভর্তি করা হয়েছে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি পত্রিকাটি।

সৌদিতে হজ মৌসুমে এ ধরনের দুর্ঘটনা বা মৃত্যু কোনো নতুন বিষয় নয়। গত সেপ্টেম্বরে কাবায় হজ পালনের সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭১৭ জন হজযাত্রী। আহত হয়েছিলেন আরো ৮৬৩ জন। তবে হতাহতদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করা হয়ে থাকে। এর আগে ওই একই মাসের গোড়ার দিকে কাবায় ক্রেন দুর্ঘটনায় মারা  গিয়েছিলেন আরো ১০৭ জন হাজি। এ ঘটনায় আহত হয়েছিলেন ২৩৮ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে