,

আজ চেন্নাইয়ে ৩৭ ডিগ্রি। ঠিক ২০০ বছর আগে যা হয়েছিল শুনলে চমকে যাবেন

imageভ্যাপসা গরম কলকাতায়। চেন্নাইয়েও প্রায় একই অবস্থা। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি হতে পারে। কিন্তু দু’শতক আগে কী হয়েছিল জানেন?চেন্নাইয়ে (বা, মাদ্রাজই বলুন না-হয় আপাতত)  হাড়-কাঁপানো ঠান্ডা পড়েছে বললে বিশ্বাস করবেন? উল্টে বলে দেবেন, ‘‘পাগল।’’ এবার যদি বলি, চেন্নাইয়ে হাড়-কাঁপানো ঠান্ডা তো বটেই,  চেন্নাইয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে, তা হলে কী বলবেন? উন্মাদ?আজ থেকে ঘড়ি ধরে ঠিক ২০০ বছর পিছিয়ে যান। ১৮১৫ সালের ২৪ এপ্রিল, সোমবার তৎকালীন মাদ্রাজে সকালের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস!

কী ভাবছেন, এখানেই শেষ?

শুক্রবার, অর্থাৎ ২৮ এপ্রিল, ১৮১৫ তারিখে মাদ্রাজে সকালের তাপমাত্রা ছিল মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস! না, ঠাট্টা নয়, বাস্তব।

‘‘দ্য হিন্দু’’-তে লেখা হয়েছে যে, মাদ্রাজে বরফ পড়ার খবর পাওয়া গিয়েছিল। তবে তার সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু প্রশ্ন হল, মাদ্রাজে এই অবস্থা হয়েছিল কীভাবে?

১৮১৫ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট তামবোরায় অগ্নুৎপাত শুরু হয়েছিল। এপ্রিলের ১০ এবং ১১ তারিখ তামবোরায় যে বিস্ফোরণ ঘটেছিল, তা এককথায় বেনজির। ২,০০০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল তার হুঙ্কার! আগ্নেয়গিরির উদ্গীরণে মারা যান ১২ হাজারের বেশি মানুষ।

আগ্নেয়গিরি থেকে ভেসে আসা ‘এয়ারোসল’ হাওয়ায় ভর করে ভারতের দিকে ধেয়ে এসেছিল দ্রুত। এই ‘এয়ারোসল’-এর কাজ হল সূর্য এবং পৃথিবী থেকে তাপ শুষে নেওয়া। মাদ্রাজে তার প্রভাব পড়েছিল। এবং সে কারণেই এই ঠান্ডা।

কিন্তু এর পরে যা হয়েছিল, তা বেশ খারাপ। একটি গোটা বছর গিয়েছিল শুখা। চাষ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার অনিবার্য পরিণতি হিসেবে উঠে এসেছিল খরা, রোগ, মৃত্যু। হাজার হাজার মানুষ মারা যান এতে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা