,

এনএসআই পরিচালক হলেন জিয়াউল আহসান

NSIনিউজ ডেস্ক : র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসানকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ( ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স বা এনএসআই) পরিচালক করা হয়েছে।

তাকে কর্নেল পদ থেতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেখানে নিযুক্ত করা হয়।  বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জিয়াউল আহসান এনএসআইয়ের দায়িত্ব গ্রহণ করেন।

র‌্যাবের নতুন এডিজি নিযুক্ত করা হয়েছে কর্নেল আনোয়ার লতিফ খানকে। এর আগে তিনি সিরাজগঞ্জের র‌্যাব-১১ এর অধিনায়ক ছিলেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজান এসব তথ্য জানিয়েছেন।

১৯৯১ সালের জুনে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দেন জিয়াউল আহসান। ২০১০ সালে র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ছিলেন তখনকার লে. কর্নেল জিয়াউল আহসান। ওই সময়ে নোয়াখালীর হাতিয়ারচরে শীর্ষ বনদস্যু বাশার মাঝি গ্রুপের সঙ্গে মুখোমুখি বন্দুকযুদ্ধে নেতৃত্ব দেন তিনি। বীরত্বের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পান তিনি। ওই সময় তিনি ‘বীর’ উপাধিতে ভূষিত হন।

২০১১ সালে সুন্দরবনের জলকটকাতে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জিয়াউল আহসান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম, সাহসিকতা) পান।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ও আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডব থেকে দেশকে রক্ষার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক পান জিয়াউল আহসান। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা