,

সিলেটে নৃত্যশিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

silpiসিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কাজলশাহ এলাকায় নিজ বাসা থেকে নৃত্যশিল্পী সুবর্ণা সাহার (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সুবর্ণা আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, মায়ের সাথে নগরীর কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসায় বসবাস করতেন সুবর্ণা। সুবর্ণা সাহা নৃত্যশিল্পীদের সংগঠন ‘নৃত্যশৈলী’র সদস্য ছিলেন। তিনি নগরীর খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতাও করতেন।

বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ জানিয়েছেন, কী কারণে সুবর্ণা সাহা আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হবে।

এদিকে, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণত সম্পাদক রজত কান্তি গুপ্ত জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শহীদ মিনারে গুণী এই নৃত্যশিল্পীকে শ্রদ্ধা জানানো হবে। এরপর বিকাল ৩ টায় চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা