,

সালমান মানেই নতুন বিতর্ক : ক্যাটরিনা

salman-katবিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব নায়ক সালমান খান সম্প্রতি নির্বাচিত হয়েছেন ‘ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন’ এর গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে৷ তার এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে৷ আর এই ঝড়ে অংশগ্রহণ করেছেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

তিনি বলেন, ‘এই সুপারস্টারকে ঘিরে বিতর্ক কি প্রথম নাকি? ১৯৯৮ সালে চিঙ্কারা হত্যা থেকে শুরু করে ২০০২ সালে হিট-অ্যান্ড-রান- সব ক্ষেত্রেই সালমান খানের নাম জড়িয়ে রয়েছে৷ ফলে সালমানকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়৷’

সালমানের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাম্বাসেডার হওয়ার ঘোর বিরোধিতা করেছেন ভারতীয় অ্যাথলেট মিলখা সিং৷ মিলখার মতে অলিম্পিকস কখনোই অ্যাম্বাসেডার হিসেবে বলিউডের কোনো তারকার মুখাপেক্ষী নয়৷

ক্যাটরিনার মতে, ‘সালমান খানের সঙ্গে বিতর্ক চিরকালই জড়িয়ে রয়েছে৷ এটা কোনো নতুন ব্যাপার নয়৷ এর বেশি এই প্রসঙ্গে আমার পক্ষে বলা সম্ভব নয়৷’

ক্যাটরিনা এসেছিলেন ‘বার বার দেখো’ ছবির র‌্যাম্প-আপ পার্টিতে৷ সেখানেই তাকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা৷ এই ছবিতে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা৷ করণ জোহরের ধর্মা প্রোডাকশনস আর এক্সেল এন্টারটেনমেন্ট যৌথভাবে এই ছবিটি প্রযোজনা করছে৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা