,

সিরিয়ায় হাসপাতালে বিমান হামলা, নিহত ১৬

syria-newsআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো নগরীর একটি হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলাটির লক্ষ্যবস্তু ছিল একটি হাসপাতাল। হামলায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওয়াসেম মাজসহ হাসপাতালকর্মী এবং বেসামরিক জনগণও নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা মৃতদেহ ও আহতদের ‍উদ্ধারে কাজ করছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই আসাদ বাহিনী এলাকাটিতে হামলা জোরদার করেছে। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ১০০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বিমান ও রকেট হামলায়।

সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ হাই নেগোসিয়েশন কমিটি বুধবার যুদ্ধবিরতি বয়কট করার হুমকি দিয়েছে। যদি সরকারি বাহিনী নিয়মিত এ বিমান হামলা ও সেনা হামলা বন্ধ না করে তবে তারা যুদ্ধবিরতি বয়কট করবে।

আসাদ বাহিনী আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর হামলা বৃদ্ধি করলে ৪০ হাজার সিরীয় নাগরিক গত এক সপ্তাহে ওই অঞ্চল থেকে পালিয়ে যায়।

এর আগে মঙ্গলবারের আরেকটি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ৮ জন শিশুও ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে