,

সুন্দরবনে এখনো জ্বলছে আগুন

2নিউজ ডেস্ক : বাতাসের তীব্রতা ও পানির সংকটের কারণে সুন্দরবনের আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকেও বনের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতুলি এলাকায় গতকাল বুধবার বিকেলে আগুন লাগে। রাতভর চেষ্টা চালিয়েও পানিস্বল্পতা ও বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। আগুন যেখানে লেগেছে, তার কাছের আড়–বাড়িয়ার খালে ভাটার সময় পানি না থাকায় রাতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আজ সকাল থেকে স্থানীয় লোকজন কলসি ও বালতি ভরে পানি নিয়ে তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে বন বিভাগের আটটি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারী, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বিপুলসংখ্যক লোকজন। তবে ভোর থেকে চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার গাজী মতিয়ার রহমান বলেন, এখন বিভিন্ন জায়গা থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখা যাচ্ছে। ধোঁয়া দেখামাত্র সেখানে কলসি ও বালতি দিয়ে পানি দেওয়া হচ্ছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বনে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে। এতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

আগুন লাগানোর এ ঘটনায় মামলা হবে কি না—তা জানাতে পারেননি মতিয়ার রহমান।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল গঠিত তদন্ত কমিটি আগুন পুরোপুরিভাবে নিভে যাওয়ার পর তাদের তদন্তকাজ শুরু করবে বলে জানিয়েছে।

গতকাল বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়–বাড়িয়ার খাল থেকে প্রায় দুই হাজার ফুট পশ্চিমে বনের ভেতরে কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ নিয়ে গত এক মাসে চারবার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ