,

ঘামের দুর্গন্ধ এড়াতে ঘরোয়া ১০ টিপস

18700-under_armsলাইফস্টাইল ডেস্ক : গরম নাজেহাল অবস্থা। এসময় অন্যতম বড় সমস্যা হচ্ছে ঘামের সঙ্গে দুর্গন্ধ। ডিওডোরেন্ট বা পারফিউমেও কখনও অস্বস্তিকর সমস্যা দূর হয় না। ঘামের দুর্গন্ধ এড়‍াতে রইলো প্রাকৃতিক ঘরোয়া কিছু টিপস-

আপেল সাইডার ভিনেগার – স্প্রে বোতলে আপেল সাইডার ভিনেগার ও পানি সমান অনুপাতে মেশান। আন্ডার আর্মে স্প্রে করুন। গোসলের সময় আপেল সাইডার ভিনেগারে কটন বল ভিজিয়ে আন্ডার ‍আর্ম মুছে নিন। এতে ব্যাকটেরিয়া মরে যাবে ও দুর্গন্ধ দূর হবে।

বেকিং পাউডার ও লেবু – এক টেবিলচামচ বেকিং পাউডারের সঙ্গে এক টেবিলচামচ লেবুর রস দিয়ে আন্ডার আর্মে লাগান। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।

লেবু – ১/২টি লেবু রস করে ফ্রিজে রেখে দিন। বাইরে বের হওয়ার আগে তুলোয় ভিজিয়ে সরাসরি ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে ধুয়ে নিন।

শালগম – শালগম টুকরো করে আন্ডার আর্মে ঘষে নিন। এটি ১০ ঘণ্টা পর্যন্ত দেহকে দুর্গন্ধমুক্ত রাখবে।

গোলাপজল- স্নানের জলে কয়েক ফোঁটা গোলাপজল ব্যবহার করুন অথবা কটনবলে করে আন্ডার আর্মে লাগান।

মূলা – মূলা কিন্তু ডিওডোরেন্টের কাজ করে, জানেন কি? ম‍ূলা রস করে তাতে কায়েক ফোঁটা গ্লিসারিন দিন। মিশ্রণটি ফ্রিজে সংরক্ষণ করুন। প্রতিবার ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

টমেটো – টমেটো টুকরো করে আন্ডার আর্মে ঘষুন। ১৫ মিনিট বাদে ধুয়ে ফেলুন। স্নানের জলে টমেটোর রস দিয়ে স্নান করতে পারেন।

চন্দনগুড়া- আন্ডার অ‍ার্মে চন্দনের পেস্ট লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ঠাণ্ডা জলে ধুয়ে নিন। পানিতে গোলাপজল ও চন্দনের গুঁড়া দিয়ে স্নান করলেও কাজ হবে।

লেবু ও কমলার খোসা – স্নানের জলে লেবু বা কমলার খোসা দিয়ে ২০ মিনিট রেখে দিন। সে জলে স্নান করুন।

ল্যাভেন্ডার অয়েল – ল্যাভেন্ডার অয়েল ম্যাস‍াজ শরীরকে দুর্গন্ধমুক্ত রাখে।

লেটুস – লেটুস পাতা থেঁতো করে রস বের করুন। ভালো ফলাফল পেতে স্নানের পর আন্ডার আর্মে ব্যবহার করুন।

রোজমেরি, টি-ট্রি ও পিপারমেন্ট অয়েল- পানিতে কয়েক ফোঁটা রোজমেরি, টি-ট্রি অথবা পিপারমেন্ট অয়েল দিয়ে স্প্রে বোতলে রেখে দিন। প্রয়োজনমতো ব্যবহার করুন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা