,

ভেনিজুয়েলায় সাপ্তাহিক ছুটি পাঁচ দিন!

 
আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার বিদ্যুৎ পরিস্থিতি ক্রমাবনতির দিকে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশটিতে এখন থেকে সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি পাঁচ দিন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘোষণা দিয়েছেন।পানি থেকে ভেনিজুয়েলার অধিকাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। তবে এল নিনোর প্রভাবে দেশটিতে গত দুই বছর ধরে খরা চলছে। এ কারণে দেশটির অধিকাংশ জলাধার পানিশূন্য হয়ে পড়েছে। তাই বিদ্যুৎ উৎপাদন দেশটিতে ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, মূলত মাদুরো সরকারের অব্যবস্থাপনাই এই বিদ্যুৎ উৎপাদন হ্রাসের জন্য দায়ী।

50b2047685353115c0d982c06a39b863-572094832e08e

বিদ্যুৎ সংকট সামাল দিতে এর আগে এপ্রিল ও মে মাসের জন্য সাপ্তাহিক ছুটি তিন দিন ঘোষণা করেছিলেন।মঙ্গলবার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘আগামীকাল থেকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য সরকারি কর্মক্ষেত্রে আমরা বুধ, বৃহস্পতি ও শুক্রবার ছুটি ঘোষণা করছি।সাপ্তাহিক ছুটি শনি ও রোববার যোগ করলে ভেনেজিুয়েলার সরকারি কর্মকর্তারা মোট কর্মদিবস পাচ্ছেন মাত্র দু’দিন।প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে নারীদের চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করার এবং শপিংমলগুলোকে নিজস্ব জেনারেটর ব্যবহার করতে বলেছেন। এছাড়া দিনের আলোয় কাজ সম্পন্ন করতে দেশটির ঘড়ির কাঁটা আধা ঘন্টা এগিয়ে এনেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ