,

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা অভ্যন্তরীণ কোন্দলে

 
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলে ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে সন্দ্বীপ থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

52582_0

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা যুবলীগের সদস্য রহমত আলীর নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার দিন সন্ধ্যায় মগধরা ইউনিয়নের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় বশির আহমেদকে সন্দ্বীপ সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, একদিন আগে উপজেলা যুবলীগ নেতা রহমত আলী জেল থেকে জামিনে এসে হত্যার ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা